সৌদি রুটে ফ্লাইট পুনরায় চালু, ঢাকা-দাম্মাম চলবে প্রতিদিন

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৮ দুপুর
  • ৩৫৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
সৌদি আরবের বিভিন্ন রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত এ রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে প্রতিদিন সকাল ৮টায় দাম্মামের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইট। এসব ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।

জেদ্দা রুটেও একাধিক ফ্লাইট

দাম্মাম রুটের পাশাপাশি জেদ্দা রুটেও ফ্লাইট পরিচালনার সূচি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।

এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

মদিনা রুটে সূচি অপরিবর্তিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, সৌদি আরবের মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ রুটে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সৌদি আরবের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হওয়ায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad