ছয় দিন বন্ধ জন্ম-মৃত্যু নিবন্ধন, ভোগান্তিতে পড়তে পারেন সেবাপ্রার্থীরা

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৬ দুপুর
  • ১৭৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণে ২৫ অক্টোবর সকাল পর্যন্ত বন্ধ থাকবে কার্যক্রম

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম ছয় দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। নিবন্ধনসংক্রান্ত সফটওয়্যার বিডিআরআইএস (BDRIS) রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।

সোমবার (১৯ অক্টোবর) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করার জন্য সাময়িকভাবে অনলাইন সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত অনলাইন কার্যক্রম বন্ধ থাকায় এ সেবা নিতে ইচ্ছুক ব্যক্তিদের নির্ধারিত সময়সূচি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় কাজের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad