ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ অক্টোবর ২০২৬, ০১:৩২ দুপুর
  • ২৯৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে সূর্য বানু (৫৫) নামে এক নারীকে ধান কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে উদ্দিন সরদারের (২৭) বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাহিড়ীবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত সূর্য বানু লক্ষ্মীকোল গ্রামের লোকমান হোসেন সরদারের স্ত্রী।

টাকা চাওয়া নিয়ে বিরোধ, মাকে হত্যা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সূর্য বানু বাড়িতে রান্না করছিলেন। এ সময় তাঁর ছেলে উদ্দিন নেশা করার জন্য টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রান্নারত অবস্থায় মায়ের চুলের মুঠি ধরে টেনে নিয়ে ধান কাটার কাঁচি দিয়ে তাঁর গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান উদ্দিন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে সকাল ১১টার দিকে স্থানীয় আব্দুল হাকিমের বাড়ি থেকে অভিযুক্ত উদ্দিন সরদারকে আটক করা হয়।

হত্যায় ব্যবহৃত কাঁচি উদ্ধার

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত উদ্দিনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধান কাটার কাঁচিটিও উদ্ধার করা হয়েছে।

নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad