হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় উপসর্গে আক্রান্ত ১ হাজার ২৯৬

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৯ বিকাল
  • ২০২৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০২ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৬ জনের।

একদিনে উপসর্গ বেড়েছে ১ হাজার ২৯৬ জনের

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গযুক্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জনে।

এদিকে একই সময়ে সারা দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৩৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত নজরদারি ও চিকিৎসা কার্যক্রমের মধ্যেই প্রতিদিন নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad