স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে সিলেট বিভাগে ১৮২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ওসমানীতে ৩৭২ রোগীবর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৬১ রোগীর মধ্যে ৩৭২ জনই ভর্তি রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যাও এ হাসপাতালে ৬০ জন।
এ ছাড়া সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নতুন করে ৬৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, শুধু সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫৩৯ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭২ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ভর্তি রয়েছেন।
নিশ্চিত আক্রান্ত ১ হাজার ৮১স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪০৮ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন।
তবে শনিবার নতুন করে কোনো রোগীকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়নি।
বাড়ছে হাসপাতালে চাপস্বাস্থ্য বিভাগের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, একদিকে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে, অন্যদিকে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৫৮ জন নতুন রোগী ভর্তি হওয়ায় চিকিৎসাসেবার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের প্রথম নয় মাসে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে ১৮২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতিতে হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলানো এবং দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স