রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জামায়াতের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ বিকাল
  • ২৬৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমের চার সাংবাদিক আহত হয়েছেন। তিনি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

হামলায় আহত সাংবাদিকরা হলেন—আগামীর সময়-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজের আরিফ উজ্জামান কোরবান এবং সমকালের মাঈনুল ইসলাম রাজু। জুবায়ের আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।

অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান

জামায়াতের এই নেতা বলেন, হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সক্রিয় থাকার পরও ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে হামলাকারীদের ছবি থাকার পরও তাদের গ্রেপ্তার বা আইনের কাছে সোপর্দ না করার বিষয়টিও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, মুক্ত সাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে অপরাধী যে-ই হোক, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে ক্যাম্পাসে সন্ত্রাসীদের কারণে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়া এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad