সিরাজগঞ্জ-৪ মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাওলানা রফিকুল ইসলাম খান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ দুপুর
  • ৩০৬৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, উপজেলা শিবিরের সভাপতি মোস্তফা সাদ, উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক হাফেজ জাকারিয়া সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad