রায়গঞ্জে অবৈধ ৯ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ বিকাল
  • ২৫৭৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে অবৈধ ৯ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ইটভাটা থেকে মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ভূইয়াগাতী, মোজাফফরপুর, বাসাইল-নিমগাছি ও নিজুড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।


মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট থানার পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহায়তা দেয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই ইটভাটাগুলো পরিচালনা করা হচ্ছিল। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩-এর ১৮(২) ধারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।


পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad