ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ রাত
  • ৩৩৩৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ


ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে ঘাট কর্তৃপক্ষ।


সন্ধ্যা নামার পর কুয়াশার ঘনত্ব দ্রুত বাড়তে থাকায় নদী অববাহিকায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌপথের মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ায় নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দেয়।


ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নদী পারাপারে আসা যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালক ও যাত্রীরা শীতের রাতে চরম দুর্ভোগে পড়েছেন। দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হতে শুরু করেছে।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা নামার আগেই কুয়াশা পড়তে শুরু করে। সন্ধ্যার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায় এবং সোয়া ৭টার দিকে নদীতে দৃশ্যমানতা বিপজ্জনক মাত্রায় নেমে আসে।


তিনি আরও জানান, সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা সোয়া ৭টা থেকে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad