গণহত্যার বিচারকে বর্তমান সরকার দীর্ঘসূত্রিতায় ফেলেছে: শিবির সভাপতি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ বিকাল
  • ৩৬০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘জুলাই বিপ্লবের দুই বছর পরও গণহত্যার বিচার সম্পন্ন হয়নি, বর্তমান সরকার তা দীর্ঘসূত্রিতায় ফেলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো বিষয় থেকে দৃষ্টি সরাতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে। তারা আজ পুরো জাতিকে বিভিন্ন কার্ডের আশ্বাস দিচ্ছে, তিনি অভিযোগ করেন, ছাত্রদল যদি ক্যাম্পাসে সহিংসতা ও সন্ত্রাসের পথ অব্যাহত রাখে, তবে তাদেরও ছাত্রলীগের মতো পরিণতির মুখোমুখি হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না।’

মৌলভীবাজারের বড়লেখায় শনিবার দুপুরে ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখা আয়োজিত শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে অনুষ্ঠিত ছাত্র গণজমায়েত প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নোমান আহমদের সভাপতিত্বে ও উত্তর শাখা সভাপতি হানজালা আহমদের সঞ্চালনায় পৌরশহরের বড়লেখা দক্ষিণ বাজারস্থ নুরজাহান শপিং সেন্টারের সম্মুখে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।

শিবির সভপতি নুরুল ইসলাম সাদ্দাম সরকারের সমালোচনা করে জ্বালানির দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও অব্যবস্থাপনা সেদিকে সরকারের দৃষ্টি দেওয়ার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ও গণতান্ত্রিক চর্চা রক্ষায় সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের অধিকার ও ছাত্র সংসদকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবে।

ছাত্র গণজমায়েতে অন্যদের মধ্যে বক্তব্য দেন— মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিগত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতের সাবেক উপজেলা আমীর ও উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোহাইমিন, সাবেক শিবিরের জেলা সভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাসিত, সাবেক জেলা সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, সাবেক জেলা সভাপতি আব্দুস সামাদ, শিবিরের জেলা দপ্তর সম্পাদক তফাজ্জল হোসাইন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক ডা. কামাল আহমেদ, সাবেক বড়লেখা উপজেলা সভাপতি ও নিজ বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সালাম, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলাম সোহেল, উপজেলা দক্ষিণ শিবিরের সভাপতি জেবুল আহমদ, পশ্চিম শাখা সভাপতি এবাদুল ইসলাম, সুজাউল মাদ্রাসা শাখা সভাপতি মনজুর রহমান প্রমুখ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad