সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ দুপুর
  • ২১৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ছিনতাই করা মালামাল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে রনজিনা পারভীনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মালামাল ছাড়াও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার।

গত ৩০ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন নিহত হন। পরে তার পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।

তথ্যসূত্র: যায়যায়দিন অনলাইন




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad