হৃদযন্ত্রের সমস্যায় তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ দুপুর
  • ৪২২৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সজীবের মৃত্যুর বিষয়টি তাঁর সহকর্মী নির্মাতা ও অভিনয়শিল্পীরা নিশ্চিত করেছেন। মঙ্গলবার বাদ জোহর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্মাতা আশিকুর রহমান জানান, মারুফ হোসেন সজীব হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে চিকিৎসা নিয়ে সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন এই তরুণ নির্মাতা।

নাট্যাঙ্গনে সমসাময়িক আলোচিত নির্মাতাদের একজন ছিলেন সজীব। পরিচালনার পাশাপাশি নিজের নাটকের গল্পও তিনি নিজেই লিখতেন। গল্প, নির্মাণ ও নির্মাণশৈলীর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করেন তিনি।

কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময়ে বেশ কিছু সম্মাননাও পেয়েছেন সজীব। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।

তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও অভিনয়শিল্পীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad