উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা, জমবে গ্রাম বাংলার উৎসব

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ বিকাল
  • ৪৩৮৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।


বুধবার ( ৯ সেপ্টেম্বর ) সকাল ১০টা থেকে উপজেলার গয়হাটা বাজার চত্বরে দিনব্যাপী এ লাঠিখেলার আয়োজন করা হয় । গয়হাটা বাজার কমিটির উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়।


আয়োজক কমিটির সদস্য আশিকুর রহমান জানান , গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ লাঠিখেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।


অনুষ্ঠানে আলহাজ মো :রওশন আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো : আলাউদ্দিন আল আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন , সাবেক পূনিমা গাতী ইউনিয়ন জামাতের সভাপতি হাবিবুর রহমান,

মাওলানা মোঃ সাজেদুল ইসলাম , মোঃ সাইফুল ইসলাম , আব্দুল লথিফ , মোঃ হাসেন ফকির ,মোঃ পান্না মিয়া ,মোঃ বুদ্বু প্রামাণিকসহ অনেকে।


ঐতিহ্যবাহী এ লাঠিখেলা দেখতে গয়হাটা বাজার ও আশপাশের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad