গাজী নজরুলকে কোনো সংসদীয় কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ বিকাল
  • ৭৪০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নৈতিক কারণে দল থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জাতীয় সংসদের কোনো কমিটিতে না রাখাই উত্তম বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদীয় কমিটিতে সদস্য অন্তর্ভুক্তি, পুনর্মূল্যায়ন ও অদলবদলের সুযোগ রয়েছে। তাই নৈতিকতার দৃষ্টিকোণ থেকে দল থেকে বহিষ্কৃত ওই সংসদ সদস্যকে কোনো কমিটিতে না রাখলে তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, দল থেকে বহিষ্কৃত ওই সংসদ সদস্যের বিরুদ্ধে ফ্লোর ক্রসিংয়ের অভিযোগ তোলার সুযোগ নেই। কারণ তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে তিনি বর্তমানে দলের সদস্য নন। তাই দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনি ফ্লোর ক্রসিং করেছেন—এমনটি বলার সুযোগ নেই।

জামায়াত আমির আরও বলেন, মহান জাতীয় সংসদের মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে যাকে নৈতিক কারণে বহিষ্কার করে চিঠি দেওয়া হয়েছে, তাকে কোনো সংসদীয় কমিটিতে না রাখাই নৈতিকতার দিক থেকে উত্তম ছিল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad