নিহত অমিত হাসান ছয়সূতী পূর্বপাড়া গ্রামের মৃত কামাল মিয়ার বড় ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমিত হাসান ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করছিলেন। পরে ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীর দিকে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স