বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৬১ জন আলেম-ওলামাসহ নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। তার অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকার ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়েছিল।
তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনার বিচার হওয়া দেশের ইসলামপ্রেমী ও ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে মামলাটির বিচার অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শেষ করা হবে।
মো. আমিনুল ইসলাম আরও বলেন, ৫ মে’র ঘটনার বিষয়ে তৎকালীন সরকার দাবি করেছিল, আলেমরা রং মেখে অভিনয় করেছিলেন। তবে ট্রাইব্যুনালের কার্যক্রমের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স