বুধবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় সংসদ নেতা এ ঘোষণা দেন।
স্পিকারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা কথা বলছি। ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে এই জাতীয় সংসদের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি সোলারের ওপর নির্ভরশীল হবে।’
প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় সহায়তা মিলবে। একই সঙ্গে দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বহুগুণ বাড়ানো সম্ভব হবে।
জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক