শান্তিগঞ্জে কাভার্ড ভ্যানে মিলল সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জব্দ ২ হাজার ৬৮৪ পিস, কাউকে আটক করতে পারেনি বিজিবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৩১ আগস্ট) ভোর ৩টা ৪০ মিনিটের দিকে শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে ২৮ বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানের একটি চালান আসার খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. সেলিম রানা। অভিযানে বিজিবির আরও ১০ সদস্য অংশ নেন।
অভিযানের সময় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যানের সন্ধান পায় বিজিবি। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২ হাজার ৬৮৪ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, জব্দ করা ভারতীয় শাড়িগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad