রিহ্যাবের অনিয়মের অভিযোগ তদন্তে বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটি

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, ০৯:২১ রাত
  • ১১২০৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এ তদন্ত কমিটি গঠন করে। মন্ত্রণালয়ের উপসচিব আবদুল মালেককে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মোহাম্মদ আবদুস সাদেক।

জানা গেছে, রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ সদস্য গত ২৬ জুলাই বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কাছে একটি আবেদন করেন। এতে রিহ্যাবের বর্তমান সভাপতি আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাকের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ মোট ১২টি বিষয়ে অভিযোগ আনা হয়।

এসব অভিযোগের বিষয়ে গত ৩০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা জামাল হায়দার। শুনানি শেষে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ দিনের জন্য স্থগিত করা হয়।

এ ছাড়া অভিযোগকারী সদস্যদের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো সমাধানের উদ্যোগ নিতে রিহ্যাবের সভাপতিকে ১৫ দিনের সময় দেওয়া হয়।

মন্ত্রণালয়ের ওই নির্দেশনার পর ১ আগস্ট রাজধানীর র‌্যাডিসন হোটেলে রিহ্যাবের এজিএম অনুষ্ঠিত হয়নি। একই কারণে ১২ থেকে ১৫ আগস্ট আয়োজনের কথা থাকা গ্রীষ্মকালীন আবাসন মেলাও সাময়িকভাবে স্থগিত করা হয়।

এখন পরিচালনা পর্ষদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad