আবু সাঈদের ছবি ছাড়া কোনো প্রামাণ্যচিত্র পূর্ণাঙ্গ নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ০৫ আগস্ট ২০২৬, ০৪:৫০ দুপুর
  • ১২৯৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, যে প্রামাণ্যচিত্রে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটিকে কোনোভাবেই পূর্ণাঙ্গ ডকুমেন্টারি বলা যায় না। তিনি বলেন, বিপ্লবের প্রতীক শহীদ আবু সাঈদের ছবি প্রামাণ্যচিত্রে স্থান না পাওয়া অত্যন্ত দুঃখজনক।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। এখন ৮২ বছর বয়সেও বাংলাদেশের জনগণের শাসন ও গণতন্ত্রকে চিরস্থায়ী করার প্রয়োজনে আবারও লড়াই করতে প্রস্তুত আছি।”

অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্র এবং তা ঘিরে সৃষ্ট হট্টগোলের প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পর্যায়ের এমন একটি অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। তিনি উল্লেখ করেন, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে কিছু অসঙ্গতির বিষয় স্বীকার করে ইতোমধ্যে দুঃখপ্রকাশ করা হয়েছে। এরপরও এ বিষয়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি কাম্য নয়।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যদি বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হয়, তবে তা সরকারের জন্য লজ্জার বিষয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মূল দায়িত্ব হলো জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad