জুলাই শহীদেরা জাতির শ্রেষ্ঠ সন্তান, ছাত্র-জনতার ঐক্যেই সফল হয়েছিল আন্দোলন’

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, ০৩:৪২ দুপুর
  • ১৯৩৮২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জুলাই আন্দোলনে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ছাত্র-জনতার ঐক্য এবং রাজনীতিবিদদের সক্রিয় ভূমিকার কারণেই আন্দোলন সফল হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২৯ জুলাই) ঢাকা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করা হয়।

বক্তব্যে শেখ রবিউল আলম দাবি করেন, জুলাই আন্দোলনের শুরুতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে আন্দোলনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দিয়েছিলেন। তিনি বলেন, সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আন্দোলনকে বেগবান করতে কাজ করেছেন।

তিনি বলেন, “জুলাই আন্দোলনে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আন্দোলন শুরু হলে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে ফোন করে আন্দোলনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দেন। আমি নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছি।”

মন্ত্রী আরও বলেন, আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত দেশের রাজনীতিবিদেরা জীবন বাজি রেখে ছাত্র-জনতার পাশে ছিলেন। তাদের সক্রিয় সহযোগিতা এবং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের ফলেই আন্দোলন সফল হয়েছে।

তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় যাদের মাঠে দেখা যায়নি, তাদের কেউ কেউ এখন নিজেদের আন্দোলনের মূল নেতৃত্ব দাবি করছেন। তবে জনগণ নির্বাচনের মাধ্যমে সেই দাবির জবাব দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, জনগণ জানে কার হাতে রাষ্ট্র নিরাপদ এবং সংকটের সময়ে কারা মানুষের পাশে থাকে। তাই জনগণকে বিভ্রান্ত করা সম্ভব নয়।

আলোচনা সভায় ঢাকা কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad