অভয়নগরে সিঁড়ির নিচে ধানের বস্তায় মিলল ওয়ান শুটার গান, পালালেন বাড়ির মালিক

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ১১:৩২ রাত
  • ১৬৪০৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

যশোরের অভয়নগরে একটি বাড়ির সিঁড়ির নিচে ধানের বস্তার ভেতর থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার শুভরাড়া গ্রামের মিজান গাজীর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে অভয়নগর থানার পুলিশ শুভরাড়া গ্রামের মিজান গাজীর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির সিঁড়ির নিচে রাখা ধানের বস্তার মধ্যে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান পাওয়া যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মিজান গাজী পালিয়ে যান। তিনি শুভরাড়া গ্রামের মজিদ গাজীর ছেলে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, পলাতক মিজান গাজীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad