মনোনয়ন তালিকা রিভিউর দাবিতে রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৫, ১২:১১ দুপুর
  • ৩৮৯১৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন রিভিউ দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনে দলীয় মনোনীত সম্ভাব্য প্রার্থী তালিকা পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি নির্বাহী সদস্য ও মনোনয়ন প্রত্যাশী রাহিদ মান্নান লেনিনের সমর্থকরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

এ কর্মসূচি আয়োজন করে ঘুড়কা ইউনিয়ন বিএনপি। সমাবেশে সভাপতিত্ব করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরকার। সঞ্চালনা করেন ঘুড়কা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হান্নান চৌধুরী।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সিরাজগঞ্জ-৩ আসনের ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় তৃণমূলের মতামতের সঠিক প্রতিফলন ঘটেনি। দীর্ঘদিন মাঠে-ঘাটে দলের জন্য যারা নিরলসভাবে কাজ করেছেন, তাদের মূল্যায়ন তালিকায় পাওয়া যায়নি।”

তারা আরও বলেন, “দলের দুঃসময়ে পাশে থাকা নেতা রাহিদ মান্নান লেনিনকে তালিকায় যথাযোগ্য গুরুত্ব দেওয়া হয়নি। এর ফলে তৃণমূলে হতাশা দেখা দিয়েছে। প্রার্থী তালিকা পুনর্বিবেচনা করে যোগ্য, পরিশ্রমী ও গ্রহণযোগ্য নেতাকে মনোনয়ন দিতে হবে।”

বক্তারা সতর্ক করে বলেন, “সঠিক প্রার্থী নির্বাচন না হলে মাঠ পর্যায়ের কার্যক্রম দুর্বল হবে এবং নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হবে। তাই কেন্দ্রীয় নেতৃত্বকে অবশ্যই তৃণমূলের দাবির প্রতি সম্মান জানাতে হবে।”

বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad