এমপির বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জামায়াতের, ‘মানসিক অসুস্থ’ মেয়েকে কেন্দ্র করে সহিংসতা অগ্রহণযোগ্য

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৮ বিকাল
  • ৯১৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের মদদে পরিকল্পিতভাবে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় গোলাম রসুলের বাসভবনে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাসভবনে এ ধরনের কাপুরুষোচিত হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তাই হামলায় জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের অবিলম্বে শনাক্ত করে বিচারের আওতায় আনা প্রয়োজন।

বিবৃতিতে তিনি আরও বলেন, সংসদ সদস্য গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তিনি ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন। এমন একজন মানসিক রোগীর আচরণকে কেন্দ্র করে, যা ইতোমধ্যে মীমাংসিত বিষয় বলে দাবি করা হয়েছে, হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মিয়া গোলাম পরওয়ারের দাবি, নিজের মেয়ের অসুস্থতার বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য ঘটনার ব্যাখ্যা দেওয়ার পরও বিষয়টিকে কেন্দ্র করে জনতাকে উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যার পেছনে বিশেষ উদ্দেশ্য থাকতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের আইনশৃঙ্খলা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। দলকে বিতর্কিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে লক্ষ্যভিত্তিক অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে গণমাধ্যমকে ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে জনগণকে বিভ্রান্ত না করতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad