সাঙ্গু নদীর তীব্র স্রোতে নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, ০৯:০৭ সকাল
  • ৭৮৮৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর পর্যটন এলাকায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বড়পাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও স্থানীয়রা যৌথভাবে অভিযান চালাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে ১৩ সদস্যের একটি পর্যটক দল থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার এলাকা হয়ে টেন্ডুমুখে বেড়াতে যায়। পরে সেখান থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকায় বড়পাথর এলাকায় পৌঁছানোর সময় সাঙ্গু নদীর প্রবল স্রোতে একটি নৌকা ডুবে যায়। এতে এক পর্যটক নিখোঁজ হন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, নৌকাডুবির ঘটনায় একজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল বিজিবির সদস্যদের সঙ্গে যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়।

নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান চলমান রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad