সাইবার সুরক্ষা আইন ২০২৬: খসড়া চূড়ান্তে মন্ত্রিসভা কমিটির বৈঠক, আসছে আরও যুগোপযোগী আইন

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, ০২:১৩ দুপুর
  • ২৫৩৩৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করা, নাগরিকের অধিকার সুরক্ষা এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত করতে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির আহ্বায়ক ফকির মাহবুব আনাম।

সভায় খসড়া আইনের বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সাইবার নিরাপত্তা জোরদার, নাগরিকের অধিকার সুরক্ষা এবং ডিজিটাল সেবার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংশোধনী ও সুপারিশ নিয়ে সদস্যরা মতবিনিময় করেন।

আলোচনা শেষে আইনটিকে আরও যুগোপযোগী, কার্যকর ও বাস্তবসম্মত করতে বিভিন্ন সুপারিশ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সুপারিশ সংযোজনের পর খসড়াটি চূড়ান্ত করতে আবারও মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad