ইসলামিক ফাউন্ডেশনের নামে প্রতারণা, ইমাম-খতিবদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, ০২:৫৮ দুপুর
  • ২৩১১৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের বিভিন্ন এলাকায় ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। চক্রটি মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের লক্ষ্য করে ফোন, মোবাইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ করে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

শুক্রবার (১১ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় কিংবা এর জেলা ও উপজেলা কার্যালয় কখনোই অননুমোদিত ব্যক্তি বা অপরিচিত নম্বরের মাধ্যমে ব্যক্তিগত বা আর্থিক তথ্য সংগ্রহ করে না। কেউ যদি সম্মানী, ভাতা, অনুদান বা অন্য কোনো সরকারি সুবিধা দেওয়ার কথা বলে ব্যাংক হিসাব নম্বর, ওটিপি, পিন নম্বর, মোবাইল ব্যাংকিংয়ের তথ্য বা অন্য কোনো গোপনীয় তথ্য জানতে চায়, তবে সেটিকে প্রতারণার চেষ্টা হিসেবে বিবেচনা করতে হবে।

ফাউন্ডেশন আরও জানায়, দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক ফোনকলের মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত বা আর্থিক তথ্য না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, ওটিপি, পিন নম্বর বা অন্য কোনো গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ অর্থ বা তথ্য দাবি করলে তা অবশ্যই সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ের মাধ্যমে যাচাই করতে হবে। এছাড়া প্রতারণার কোনো চেষ্টা বা সন্দেহজনক যোগাযোগের ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad