ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী হিসেবে সরোয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পরই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
শপথের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-২ আসনের প্রতিনিধিত্বের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন সরোয়ার আলমগীর।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার