দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন চত্বরে আগুন

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ দুপুর
  • ৮২৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সংস্কারকাজের সময় ছাদে থাকা পুরোনো পানির ট্যাঙ্কে আগুন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে

ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবনসংলগ্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা নর্থ ব্লক চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) ভবনটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের অন্তত ছয়টি ইউনিট।

ব্রিটিশ আমলে নির্মিত নর্থ ব্লকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের কার্যালয় রয়েছে। গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক ভবনে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ছাদের পানির ট্যাঙ্কে আগুন

ইন্ডিয়া টুডের প্রতিবেদনের বরাতে জানা গেছে, নর্থ ব্লকের ছাদে সংস্কারকাজ চলার সময় একটি পুরোনো প্লাস্টিকের পানির ট্যাঙ্কে আগুন লাগে। পুলিশের তথ্য অনুযায়ী, ছাদে কর্মরত শ্রমিকেরাই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad