বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের বৈঠক: নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, বাজেট ও রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তৃত আলোচনা
ঢাকা, ৫ জুলাই: বিরোধীদলীয় নেতা এবং ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবন-এ বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিরোধীদলীয় নেতার দায়িত্ব গ্রহণের পর স্পেনের রাষ্ট্রদূতের এটি ছিল প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সদ্য পাস হওয়া জাতীয় বাজেট এবং বাংলাদেশ-স্পেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া জাতীয় বাজেটের কার্যকর বাস্তবায়ন এবং এর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। বৈঠকে রোহিঙ্গা সংকট, এর দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনা এবং বিদ্যমান চ্যালেঞ্জও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে স্পেন সরকারের অবস্থানেরও প্রশংসা করেন তিনি।
অন্যদিকে, স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক