দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় এবং কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ এবং সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান।
অনুষ্ঠানের শুরুতে এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিরা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এনটিভি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি আস্থার প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সংবাদ, সমসাময়িক বিষয়, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে চ্যানেলটির ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেন তারা।
বক্তারা আরও বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে এনটিভি ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশা সবার।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ, সাংবাদিক ও উপস্থিত শুভানুধ্যায়ীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং এনটিভির অব্যাহত অগ্রগতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক