ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই ৪০ লাখ টাকার ঝুট, আতঙ্কে এলাকাবাসী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ জুলাই ২০২৬, ০৩:৩২ দুপুর
  • ৩৪৯০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুনের তীব্রতায় গুদামটির প্রায় সম্পূর্ণ অংশ ভস্মীভূত হওয়ার পাশাপাশি পাশের একটি চায়ের দোকান ও একটি কাঠের দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় অবস্থিত মা মারজান এন্টারপ্রাইজ নামের ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার নিরলস চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রায় ১৫০ ফুট দীর্ঘ গুদামটি আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ হিসেবে বিদ্যুতের শর্ট সার্কিটকে সন্দেহ করা হলেও বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ছুটে যান। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা পাশের কয়েকটি স্থাপনার দিকে ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আশপাশের বাসিন্দারা দ্রুত নিজেদের ঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad