গণভোট উপেক্ষায় রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে: ডা. শফিকুর রহমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ জুলাই ২০২৬, ০৩:১০ দুপুর
  • ২৫৮০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের ফলাফলকে যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণেই দেশের রাজনীতিতে বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। তিনি মনে করেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকলে রাজনৈতিক অস্থিরতা অনেকটাই এড়ানো সম্ভব হতো।

বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর ঢাকা-১৫ আসনের বিভিন্ন নাগরিক সমস্যা ও জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে আয়োজিত এক নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার, বিরোধী দল এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে জনভোগান্তি ও নাগরিক সমস্যার কার্যকর সমাধান সম্ভব। তিনি রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেট নিয়ে যে ধরনের আশঙ্কা ও প্রত্যাশা ছিল, ঘোষিত বাজেট তার কাছাকাছিই হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, অপরাধ দমনে পুলিশকে জনসাধারণের সহযোগিতা করতে হবে। একই সঙ্গে পরিবারগুলোকেও সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা উন্নয়ন এবং জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad