সৌদি আরবে ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, ০৪:৪২ দুপুর
  • ৩১৮৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আন্তর্জাতিক ডেস্ক: জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ শেয়ার করার পর বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যম ও নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সৌদি আরবে নির্মাণাধীন চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালে এসপোসিতো একটি মসজিদে উপস্থিত রয়েছেন। সেখানে তিনি কয়েকজন মুসল্লির সঙ্গে সময় কাটান এবং পরবর্তীতে নামাজেও অংশ নেন।

তুর্কি আল-শেখের দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে মুসলিমদের জীবনাচরণ, মূল্যবোধ ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম সম্পর্কে গভীর আগ্রহী হয়ে ওঠেন। পরে তিনি ইসলামের মূল সাক্ষ্যবাক্য ‘শাহাদা’ (কালেমা) পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।

ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, মুসলিমদের সঙ্গে ইতিবাচক আলাপচারিতা ও অভিজ্ঞতার পর অভিনেতা ইসলাম গ্রহণ করেন এবং মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন।

জিয়ানকার্লো এসপোসিতো দীর্ঘদিন ধরে হলিউডের অন্যতম পরিচিত অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ‘ব্রেকিং ব্যাড’ ও ‘বেটার কল সল’ সিরিজে ‘গুস্তাভো ফ্রিং’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

এ ছাড়া ‘দ্য ম্যান্ডালোরিয়ান’, ‘দ্য বয়েজ’ এবং ‘গডফাদার অব হারলেম’-সহ একাধিক আলোচিত চলচ্চিত্র ও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad