পরিবেশ রক্ষায় ঢাকা-৪ এলাকায় জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, ০২:০০ দুপুর
  • ২৬৭৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা-৪ সংসদীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী জোন।

সোমবার সকালে জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও কদমতলী জোনের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম জীবন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও শ্যামপুর জোনের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বাসযোগ্য নগর গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা পরিবেশ সংরক্ষণে সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মাওলানা জাকির হোসাইন, মাওলানা জুনাইদ আহমেদ, মো. কবিরুল ইসলাম, আসাদুল্লাহ শেখ, আশরাফুল আলম সুমন ও মো. ইব্রাহিম খলিলুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad