কাপাসিয়ায় গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, ১১:১৫ রাত
  • ১৬০৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক বিধবা নারীর ওপর সংঘটিত গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন (৫৩)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) কাপাসিয়া থানা পুলিশ উপজেলার ত্রিমোহনী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার পেওরাইট গ্রামের শামসুদ্দিন ও মিনারা দম্পতির সন্তান।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জুন বিকেলে ভুক্তভোগী নারীকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্টসহ কাপাসিয়ার তারগাঁও মেডিকেল মোড়ে যেতে বলা হয়। পরে তিনি সেখানে পৌঁছালে তাকে একটি অটোরিকশায় করে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আগে থেকেই অবস্থানরত আরও কয়েকজনের সহায়তায় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী নারী আহত অবস্থায় বিভিন্ন স্থানে আশ্রয় নেন এবং পরদিন বাড়ি ফিরে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরে কিছুটা সুস্থ হলে তিনি থানায় উপস্থিত হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারী জীবিকার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সুযোগে অভিযুক্ত মিলন তাকে সিঙ্গাপুরে হাসপাতাল ক্লিনার ভিসায় চাকরির আশ্বাস দিয়ে প্রায় তিন লাখ টাকা দাবি করেন বলেও অভিযোগ রয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা গ্রহণ করা হয় এবং ভুক্তভোগীকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধান আসামি মিলনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad