ঝালকাঠিতে ইয়াবাসহ আটক মন্দিরের পুরোহিত, দায়িত্ব থেকে বহিষ্কারের ঘোষণা

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঝালকাঠি শহরের একটি মন্দিরের পুরোহিতকে ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ তাকে দায়িত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে।

রোববার সন্ধ্যায় শহরের শীতলাখোলা এলাকায় অভিযান চালিয়ে ঝালকাঠি কালীবাড়ি মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তীকে আটক করা হয়। ডিবি পুলিশের দাবি, তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, এসআই (নিরস্ত্র) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করেছেন।

এদিকে, ঘটনার পর ঝালকাঠি কালীবাড়ি মন্দির কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুমন চক্রবর্তীকে পুরোহিতের দায়িত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায়।

শহরের অন্যতম পরিচিত ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত মাদকসহ আটক হওয়ায় ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মামলার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad