রাগদী সেতুতে ভয়াবহ বাস দুর্ঘটনা: প্রাণ গেল ২ যাত্রীর, আহত ২০

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ জুন ২০২৬, ০৩:২০ দুপুর
  • ২২৭৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে কালাম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদী সেতুর সঙ্গে ধাক্কা খায়। এ সময় পেছন থেকে আসা সীমান্ত পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে সজোরে ধাক্কা দিলে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল খান জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad