সিলেটে ব্যস্ত কর্মসূচিতে জামায়াত আমির, সুধী সমাবেশসহ একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন
সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দুই দিনের সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১ জুন) রাত ৮টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকে পাঠানো সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে রাত ১০টায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে যাবেন ডা. শফিকুর রহমান। পরে রাত সাড়ে ১০টায় নগরের সবুজবাগ এলাকার শিবগঞ্জে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। এরপর বেলা ১১টায় সোনাতলা গ্রামের নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুপুর ১২টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে তার। বিকেল ৫টায় সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত আমির।
সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর ও জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
দুই দিনের সফর শেষে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০টার ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন ডা. শফিকুর রহমান।
বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এ সফরে তার সঙ্গে

মোঃ জাকির হোসাইন,সম্পাদক