খিলক্ষেতে প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

  • মোঃ জাকির হোসাইন,সম্পাদক
  • আপলোড সময় : ২৫ মে ২০২৬, ০৬:৫০ বিকাল
  • ৩৮৪১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

খিলক্ষেতে প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

রাজধানীর খিলক্ষেতে প্রান্তিক শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। সোমবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খিলক্ষেত বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় এক হাজার শিশুর মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মেধা, মনন ও প্রতিভা বিকাশে জামায়াতে ইসলামী সব ধরনের ইতিবাচক উদ্যোগে পাশে থাকবে।

তিনি বলেন, দেশ ও জাতির সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে শিশুদের সময়োপযোগী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। যুব সমাজের হাত ধরেই জাতীয় জীবনে এসেছে বড় বড় অর্জন ও সাফল্য। তাই আগামী দিনের নেতৃত্ব তৈরিতে শিশুদের যথাযথভাবে গড়ে তুলতে হবে।

সেলিম উদ্দিন আরও বলেন, নগরবাসী জামায়াতকে ভোট দিয়ে নগর প্রশাসনের দায়িত্ব দিলে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে শিশুবান্ধব আদর্শ নগরী হিসেবে গড়ে তোলা হবে। শিশুদের খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে নগর প্রশাসন।

খিলক্ষেত থানা পশ্চিমের ভারপ্রাপ্ত আমির সলিমুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন খিলক্ষেত পশ্চিম থানার সাবেক আমির হোসাইন আহম্মেদ, জামায়াত নেতা মো. জাকির হোসেন ভূইয়া, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন দর্জি, ওয়াহিদুজ্জামান ও শ্রমিক নেতা ইয়াকুব আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad