জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি, প্রতি লিটারে কমল ৩৯ টাকা ৫৭ পয়সা
দেশীয় ও আন্তর্জাতিক উভয় ফ্লাইটের জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ
মাসের শুরুতে বাড়ানোর পর এবার আবার কমানো হয়েছে জেট ফুয়েলের দাম। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
শনিবার (২৩ মে) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিইআরসি’র তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.২৫৬ ডলার কমিয়ে ১.০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি মাসের ৭ মে জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল। তখন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১.৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ