ছাতকে শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে বাউবি শিক্ষার্থীদের মানববন্ধন

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২২ মে ২০২৬, ০৪:৩২ দুপুর
  • ২৩৬৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ছাতকে শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে বাউবি শিক্ষার্থীদের মানববন্ধন


সুনামগঞ্জের ছাতকে শিশুদের ওপর চলমান ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ছাতক শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন।

শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত এ মানববন্ধনে সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অংশগ্রহণকারীরা বলেন, রামিশাসহ দেশের বিভিন্ন স্থানে শিশুদের ওপর সংঘটিত নৃশংস ঘটনার বিচার নিশ্চিত না হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

মানববন্ধনে ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলমগীর, আব্দুল বাকেরসহ বাউবি ছাতক শাখার শিক্ষার্থী মোহাম্মদ জানে আলম, আবু বকর সিদ্দিক, তাওহিদ, আব্দুল কাদির, আঁখি আক্তার, বৈশাখী আক্তার, মুহাম্মদ ইব্রাহিম, ফারহানা সায়েক, আদর আলী, শাহজাহান, সজল ও সুমন মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “যে দেশে শিশুরা নিরাপদ নয়, সে দেশের ভবিষ্যৎও নিরাপদ নয়।” তারা অভিযোগ করেন, একের পর এক শিশু নির্যাতন ও হত্যাকাণ্ড সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করলেও অনেক ক্ষেত্রেই অপরাধীরা শাস্তির আওতায় আসছে না, যা জনমনে ক্ষোভ ও হতাশা বাড়াচ্ছে।

তারা আরও বলেন, শিশু নির্যাতন শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে এগিয়ে এসে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে শিশু ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি একটি সহিংসতামুক্ত সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad