সৌদি আরবে পাকিস্তানের বড় সামরিক মোতায়েন: যুদ্ধবিমান, সেনা ও আকাশ প্রতিরক্ষা ইউনিট স্থাপন

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, ০৯:২৫ রাত
  • ২০৪০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সৌদি আরবে পাকিস্তানের বড় সামরিক মোতায়েন: যুদ্ধবিমান, সেনা ও আকাশ প্রতিরক্ষা ইউনিট স্থাপন

সৌদি আরবে ৮ হাজার সেনা, যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর স্বাক্ষরিত পাকিস্তান–সৌদি আরবের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সামরিক মোতায়েন সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী, কোনো এক পক্ষ হামলার শিকার হলে অন্য পক্ষ সামরিক সহায়তা প্রদান করবে।

প্রতিবেদনে তিনজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন সরকারি সূত্রের বরাতে জানানো হয়, পাকিস্তান প্রায় ১৬টি যুদ্ধবিমান নিয়ে একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন সৌদি আরবে পাঠিয়েছে। এর বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে নির্মিত জেএফ–১৭ যুদ্ধবিমান। এসব বিমান চলতি বছরের এপ্রিলের শুরুতে সৌদি আরবে পৌঁছে।

এছাড়া পাকিস্তান দুটি ড্রোন স্কোয়াড্রন এবং চীনা নির্মিত এইচকিউ–৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে জানা গেছে। এসব সরঞ্জাম পরিচালনা করছে পাকিস্তানি সেনা সদস্যরা, আর অর্থায়ন করছে সৌদি আরব।

সূত্রগুলো আরও জানায়, বর্তমানে প্রায় ৮ হাজার পাকিস্তানি সেনা সৌদি আরবে অবস্থান করছেন। প্রয়োজন হলে এই সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে, গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় সর্বোচ্চ ৮০ হাজার সেনা মোতায়েনের শর্ত রয়েছে বলেও দাবি করা হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মোতায়েনকৃত বাহিনীর প্রধান দায়িত্ব হবে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান। তবে একই সঙ্গে এটি একটি কার্যকর সামরিক উপস্থিতি হিসেবেও কাজ করবে।

এর আগে ইরানের হামলায় সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনার পরও পাকিস্তান সামরিক সহায়তা দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরবর্তীতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখে ইসলামাবাদ।

বর্তমানে সেই যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সূত্র: রয়টার্স




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad