ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু হামলার পর কেউ আসে না—মজিবুর রহমান মঞ্জু

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, ০৬:১৭ বিকাল
  • ৩০২৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু হামলার পর কেউ আসে না—মজিবুর রহমান মঞ্জু

রাজধানীর মিরপুরে শাহ আলী বেগদাদী (রহ.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে মাজারে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে দেশজুড়ে সামাজিক ও রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

রোববার সকালে “সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ” এবং “ভাব বৈঠকী সভা”-এর যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ রোমেল। সমাবেশে মাজারভক্ত, সাধক, বাউল ও দর্শনার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্যে মঞ্জু বলেন, “ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসে না।” তিনি সাম্প্রতিক সময়ে মাজার ও মাজার ভক্তদের ওপর হামলাকে ভিন্ন মতাদর্শের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ছোটবেলায় অনেকেই মাজারে গিয়ে ভক্তি-শ্রদ্ধা প্রকাশ করেছেন, পরে ধর্মীয় আলেমদের ব্যাখ্যা অনুযায়ী কিছু আচরণ থেকে বিরত হয়েছেন। তবে কোনো মতপার্থক্য থাকলেও তা যুক্তি ও আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, শক্তি প্রয়োগ বা হামলার মাধ্যমে নয়।

মঞ্জু আরও বলেন, “যুক্তি দিয়ে মানুষকে বোঝানোই ইসলামের শিক্ষা; বিরুদ্ধ মতের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি সারাদেশের মাজারগুলোতে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনেরও দাবি জানান।

এছাড়া তিনি মাদকবিরোধী অভিযান রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে শুরু করার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে সচিবালয়, সংসদ ও পুলিশ প্রশাসনের মধ্যেও যদি কেউ মাদকাসক্ত থাকে, তবে তাদের তালিকা প্রকাশ করা উচিত।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ অন্যান্য




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad