সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ মে ২০২৬, ০৯:৩৬ সকাল
  • ৩৭৫৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল



সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।


মন্ত্রীর মা বেগম জেবুন্নেছা ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি শিক্ষক ছিলেন। তিনি সমাজে একজন আদর্শ ও মমতাময়ী নারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ছাত্র-ছাত্রী রেখে গেছেন।


বেগম জেবুন্নেছার মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা বলেন, ‘বেগম জেবুন্নেছা ছিলেন একজন আদর্শ ও মমতাময়ী নারী।


শোক বার্তায় প্রতিমন্ত্রী আরো বলেন, তিনি তার আদর্শ ও শিক্ষা দিয়ে সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন। মা হারানোর বেদনা অপূরণীয়। প্রতিমন্ত্রী ও সচিব মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


এমবি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad