শিক্ষা-স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছিল ফ্যাসিবাদী সরকার : প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ মে ২০২৬, ০৬:৫০ বিকাল
  • ৩৪০০৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শিক্ষা-স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছিল ফ্যাসিবাদী সরকার : প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছিল ফ্যাসিবাদী সরকার এবং সেই শাসনামলে প্রতিটি শ্রেণী পেশার মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল।


শুক্রবার (০১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে অর্থনীতিকে লুটপাটের মহোৎসবে পরিণত করা হয়েছিল।


তিনি বলেন, শুধু হকার উচ্ছেদ করলে হবে না, তাদের কর্মসংস্থান তৈরি করতে হবে। খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।


তিনি আরও বলেন, সব শ্রেণি-পেশার মানুষের জন্য দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে।


তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে বিতর্কিত ও বন্ধুহীন করে তোলার অপচেষ্টা চালাচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad