৭১ স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে জামায়াত: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ০১ মে ২০২৬, ০৬:১৯ বিকাল
  • ৩৭৬৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

৭১ স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে জামায়াত: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

৭১ স্বাধীনতারবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ শুক্রবার (০১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপায় মে দিবসের আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল।

তিনি আরও বলেন, জামায়াতের পূর্বসূরিরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেনি, সেটা বলার আর নৈতিক জায়গা জামায়াতের নেই। কেন নেই? জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন ২০২৬ বিলটি যখন সংসদে আনি, জামায়াত তার বিরোধিতা করেনি। তারা সংসদে চুপ ছিল। তার মানে দাঁড়ায় মৌনতাই সম্মতির লক্ষণ। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লিখিতভাবে এ বিলের পক্ষে তাদের অবস্থান জানায়। কাজেই, এর পর থেকে এ বিষয়ে আর কোনো কথা হবে না।


জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন ২০২৬ সম্পর্কে তিনি বলেন, এই আইনের মধ্যে মুক্তিযোদ্ধার একটা সংজ্ঞা আছে। সেখানে ধারা-২, উপধারা ১০-এ বলা হয়েছে, ১৯৭১ সালে যারা পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের এদেশীয় দোসর, আলবদর, আলশামস, রাজাকার, তৎকালীন রাজনৈতিক দল মুসলিম লীগ, নেজামে ইসলাম পার্টি, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যারাই বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিল, তারাই মুক্তিযোদ্ধা।


আলোচনাসভার আয়োজন করে শৈলকুপা পৌর শ্রমিক দল। এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কিসহ অন্যরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad