তাড়াশে এনজিওর ২৫ হাজার টাকার ঋণের দায়ে গৃহবধূ গ্রেফতার

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ০১ মে ২০২৬, ১২:১৭ দুপুর
  • ১৪৬৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিরাজগঞ্জের তাড়াশে এনজিওর মাত্র ২৫ হাজার টাকা ঋণের দায়ে এক গৃহবধূকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে নিজ বাড়ি থেকে ওই গৃহবধূকে গ্রেফতার করে তাড়াশ থানা পুলিশ। গৃহবধূ জান্নাতি (২৫) তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী। গ্রেফতারকৃত গৃহবধূর আব্দুর রহিম নামের একটি দেড় বছরের শিশু সন্তান রয়েছে। বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়।

জানাযায়, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার আব্দুল গফুরের ছেলে আব্দুর রাজ্জাক বছর খানেক আগে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের একটি এনজিওতে ক্ষুদ্র ঋণ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার পদে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় কর্মরত ছিলেন। সে সময় তিনি চাকুরির শর্ত মোতাবেক ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রাখেন। পাশাপাশি আব্দুর রাজ্জাক ওই শাখা থেকে তার স্ত্রী জান্নাতি খাতুনের নামে ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণও গ্রহণ করেন। এরপর আব্দুর রাজ্জাক ওই এনজিও‘র চাকুরি থেকে ইস্তফা দেন। তবে আব্দুর রাজ্জাক দাবি করেন, ওই এনজিও থেকে নেয়া ৫০ হাজার টাকা ঋণের প্রায় ২৫ হাজার টাকা কয়েক কিস্তিতে পরিশোধ করা হয়েছে। বাকি টাকা চাকুরির সময়ে জামানত রাখা ২৪ হাজার ৮০০ টাকা স্ত্রীর ঋণের সাথে সমন্বয় করতে শাখা ব্যব্স্থাপককে অনুরোধ করা হয়। কিন্তু এনজিও কর্তৃপক্ষ জামানত রাখা ২৪ হাজার ৮০০ টাকা ঋণের সাথে সমন্বয় না করে আমার স্ত্রী জান্নাতির নামে আদালতে মামলা করেন। স্বাক্ষরিত সাদা চেকে কত টাকা দাবি করে মামলা করেছেন এনজিও কর্তৃপক্ষ তাও জানেন না তিনি।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান শুক্রবার সকালে জানান, মূলত জান্নাতি খাতুনকে গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার করে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad