সিরাজগঞ্জে সঞ্জয় অ্যান্ড ব্রাদার্সের ১১টি গোডাউনের সন্ধান ৯০ হাজার টাকা জরিমানা

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ বিকাল
  • ২১০৯৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জে ভোজ্য তেলের ডিলারের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেসার্স সঞ্জয় অ্যান্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দুটি ধারায় ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮এপ্রিল) সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের কালীবাড়ি এলাকায় ভোজ্য তেলের ডিলার মেসার্স সঞ্জয় অ্যান্ড ব্রাদার্স এর ১১টি গোডাউনে অভিযান চালানো হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা কারেন ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত বলেন, আমাদের কাছে তথ্য ছিলো সঞ্জয় অ্যান্ড ব্রাদার্স ভোজ্য তেলের মজুদ করে রেখেছে। আমরা এসে তেলের কিছুটা মজুদ পেয়েছি। প্রথমে ডিলার বলেছিলেন তার দুটি গোডাউন আছে। কিন্তু আমরা ঘুরতে ঘুরতে ১১টি গোডাউনের সন্ধান পেয়েছি। এসব গোডাউনে বিভিন্ন পণ্যের মজুদ আছে। ডিলার এ তথ্য গোপন করে রেখেছিল। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় (অবৈধ প্রক্রিয়ায় পণ্যের বিপণন) ৫০ হাজার টাকা এবং ৪৫ ধারায় (প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করায়) ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, সঞ্জয় এ্যান্ড ব্রাদার্সের ১০টির অধিক গোডাউন রয়েছে। এখানে বিভিন্ন ধরনের খাদ্য মজুদ করে রাখা হয়েছে। ডিলার যথাযথ আইন অনুসরণ করেনি। বাজারে প্রচুর ভোজ্য তেল মজুদ আছে। ভোক্তাদের বলবো কেউ যদি তেল না পেয়ে থাকেন আমাদের বলবেন, আমরা সেখানে অভিযান চালাবো।

এসময় পুলিশ র্যাব সদস্যসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad