সলঙ্গায় জেন জি আলোড়ন পরিবর্তনের ডাক নামে সামাজিক সংগঠন উদ্বোধন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ এপ্রিল ২০২৬, ১২:২৭ রাত
  • ১১৩৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের সলঙ্গায় জেন জি আলোড়ন পরিবর্তনের ডাক নামে সামাজিক সংগঠন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে হাটিকুমরুল সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য আইনের প্রতি শ্রদ্ধা,মাদক মুক্ত সমাজ,চাঁদাবাজি রোধ,অসামাজিক কার্যক্রম বন্ধ, অরাজনৈতিক ও নিরপেক্ষ, পরিস্কার পরিছন্নতা কার্যক্রম গ্রহণ, স্বেচ্ছায় রক্তদান ও সমাজ সেবা।

এ অনুষ্ঠানে মামুন হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আমবিয়া,নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন, সলঙ্গা থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদি হাসান আমজাদ, হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারির আল আমিন তালুকদার, ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সেক্রেটারির মোঃ আনোয়ার হোসেন, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন সহ বিভিন্ন রাজনেতিক,সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad